ভিডিও শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:৩৫ এএম

৮ দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

৮ দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা, ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে প্রতিদিন কিছু সময়ের জন্য বাংলাদেশ স্যাটেলাইট-১ নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। বুধবার বাংলাদেশ স্যাটেলাইন কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) জনসংযোগ মুখপাত্র ওমর হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য সৌর ব্যতিচার একটি সাধারণ মহাকাশীয় ঘটনা, যা বছরে দুইবার ঘটে থাকে। সৌর ব্যতিচারের কারণে স্যাটেলাইট নির্ভর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ক্ষেত্রে সৌর ব্যতিচারের কারণে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

সম্ভাব্য সময়সূচি হলো-

২৯ সেপ্টেম্বর সকাল ৯টা ৩৫ মিনিট থেকে ৯ টা ৩৮ মিনিট; মোট ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ৩২ মিনিট থেকে ৯ টা ৪১ মিনিট; মোট ৯ মিনিট, ১ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১২ মিনিট ও ২ অক্টোবর ৯টা ২৯ মিনিট থেকে ৯ টা ৪২ মিনিট; মোট ১৩ মিনিট।

আরও পড়ুন

উল্লেখ্য, বিএসসিএল ব্যতিচার সতর্কভাবে পর্যবেক্ষণ করবে। বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) এর মাধ্যমে বর্তমানে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা প্রদান করে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি

৪৮ দেশের সঙ্গে সাংস্কৃতিক-কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে: নিতাই রায়

নোয়াখালীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

বেনজীরকে ফেরাতে আমিরাতের জবাবের অপেক্ষায় বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী