ভিডিও মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৬ ০৬:৫৭ পিএম

দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা এখন ৩২ কোটি ৮২ লাখ

দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা এখন ৩২ কোটি ৮২ লাখ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, দেশে বর্তমানে চারটি মোবাইল অপারেটর কোম্পানির মোট বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।
 
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-১০ এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী এ তথ্য জানান। এদিন নিলোফার চৌধুরী মনি মন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে দেশে মোবাইল অপারেটর কোম্পানির সংখ্যা কত; সেসব কোম্পানির বৈধ সিমের সংখ্যা কত?
 
জবাবে ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশে মোবাইল কোম্পানির সংখ্যা চারটি। কোম্পানিগুলো হলো- টেলিটক বাংলাদেশ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। এসব মোবাইল কোম্পানিগুলোর বৈধ রেজিস্ট্রার্ড সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা এখন ৩২ কোটি ৮২ লাখ

হামে অন্ধত্বসহ চোখের যেসব ক্ষতি হতে পারে

নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ?

নামাজে আওয়াজ করে সানা পড়লে সাহু সিজদা দিতে হবে?

মানিকগঞ্জে মেয়ের হাতে মা খুন

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন ঢাবি উপাচার্য