ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আড়াইহাজারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ১১টার দিকে আনিছ ও জাহেদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। শুরুতে পুকুরের অল্প পানিতে থাকলেও একপর্যায়ে গভীর পানিতে চলে গেলে তারা আর ওপরে উঠতে পারেনি।

আরও পড়ুন

পরিবারের লোকজন ভেবেছিল, তারা পাশের বাড়িতে খেলছে। কিন্তু দুপুর ১২টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শ্বাসরোধ হয়ে এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী