ভিডিও সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৯ সকাল

বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা

বিকেলে ঐকমত্য কমিশনের বৈঠকে থাকবেন প্রধান উপদেষ্টা, ছবি: সংগৃহীত।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বিকাল ৩টার দিকে সার্ভিস একাডেমিতে পৌঁছবেন। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করবেন। কমিশনের সভাপতি হিসেবে জুলাই সনদ চূড়ান্ত বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা সভাকক্ষ ত্যাগ করার পরও রাজনৈতিক নেতাদের সঙ্গে সংলাপ চলবে। সংলাপ শেষে বিকাল সাড়ে ৫টায় সাংবাদিকদের ব্রিফ করবেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাদক নিয়ে বিরোধের জেরে হামলায় ছাত্রদল-যুবদল নেতা আহত

চব্বিশের জুলাই বিপ্লবের পর প্রথম ঢাবিতে ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত

পটুয়াখালীতে সালিশে চোর সাব্যস্ত, সইতে না পেরে গৃহিনীর আত্মহত্যা

স্বৈরতান্ত্রিক রোগ থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শ তথ্যমন্ত্র‍ীর