ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত। ছবি : দৈনিক করতোয়া

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে শহর আলী নামে এক কৃষকের বাড়ি ভূষ্মিভূত হয়েছে। কৃষকের সন্দেহ শত্রুতামূলক কেউ এ আগুন লাগিয়েছে। কৃষকের তথ্য মতে আগুনে তার  প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আওলাই ইউনিয়নের নওগাঁ কাঠালী  গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে শহর আলীর বাড়ির পাশে শুকনা খড় পালা দিয়ে রাখা ছিলো। রাতে কে বা কারা ঐ খড়ের পালায় আগুন ধরিয়ে দিলে মুহুর্তের মধ্যে সেই আগুন পাশের বাড়িতে লেগে আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলে উঠে।

এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পাঁচবিবি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

আরও পড়ুন

তবে তার আগেই আগুনে জিনিসপত্র চাল ডালসহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। পাঁচবিবি ফায়ার স্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্তে বিদ্যুতিক সর্টসার্কিটে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী