কুষ্টিয়ায় এক রাতেই পদ্মার ভাঙনে বিলীন বিজিবির বিওপি
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি নামের ওই ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিন মাস আগে করা এক পর্যবেক্ষণে গড়াই-পদ্মা নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে পানি কমতে থাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উদয়নগর বিওপি এলাকাটি ভাঙনকবলিত জায়গার মধ্যেই ছিল। সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত স্থাপনাটি রক্ষা করা সম্ভব হয়নি।
আরও পড়ুনবিজিবি সূত্রে জানা গেছে, উদয়নগর বিওপিতে নিয়মিত ২২ থেকে ২৫ জন সদস্য অবস্থান করতেন।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি কমার কারণে পদ্মায় ভাঙন আরও তীব্র হচ্ছে। দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1773982631.jpg)
_medium_1773982198.jpg)
_medium_1773981830.jpg)


