ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:১৪ বিকাল

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড নতুন গুলি 

বগুড়ায় ফুটপাতে মিলল ৮৩ রাউন্ড নতুন গুলি। ছবি : আসাফ-উদ-দৌলা ডিউক

স্টাফ রিপোর্টার: বগুড়া সরকারি আজিজুল হক কলেজের গেটের অদূরে কামারগাড়ী মোড়ে ফুটপাত থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান গুলি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম সেখান থেকে গুলিগুলো উদ্ধার করে।

ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে গুলি ভর্তি একটি লাল রং এর বক্স পাওয়া যায়। এরপর বক্সটি খুলে ৮০টি  পয়েন্ট ২২ বোরের  গুলি ও তিনটি নতুন কার্তুজ পাওয়া যায়। সেখানে কিভাবে গুলি এলো, কারা গুলিগুলো রেখেছে তা জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী