ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫ ০৫:৩৬ পিএম

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত। প্রতীকী ছবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে মহাসড়কে আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় মা ও নবজাতক নিহত হয়েছে। নিহত কহিনুর বেগম (২৭) ও রিসাদ কাইফ (২ মাস) উপজেলার ধানঘরা গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ও সন্তান।

পুলিশ জানায়, গোলাম রব্বানী তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুর বাড়ি পাউশগাড়া থেকে নিজ বাড়ি ফেরার পথে বিরামপুর শহরের সোনালী ব্যাংকের সামনে অটোরিকশার ধাক্কায় স্ত্রী কহিনুর ও সন্তান রিসাদ মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের ওপর পড়ে যায়।

আরও পড়ুন

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক কহিনুর ও রিসাদকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মা ও শিশুর লাশ উদ্ধার করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী