ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৫ ০৫:১৭ পিএম

সাবেক বিচারপতি মানিক মারা যাননি : কারা অধিদপ্তর

সাবেক বিচারপতি মানিক মারা যাননি : কারা অধিদপ্তর

কাশিমপুর কারাগার-২ এ আটক থাকা সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়েছে সে বিষয়ে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারপতি মানিক সুস্থ আছেন। কাশিমপুর কারাগার-২ এ আছেন। বিষয়টি গুজব।

আজ সোমবার (২৬ মে) ফেসবুকে কাশিমপুর কারাগারে বন্দি সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী সুস্থ আছেন। তিনি কাশিমপুর কারাগার-২ এ আছেন।

আরও পড়ুন

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটে একটি অবৈধ সীমান্ত ক্রসিং দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবির হাতে আটক হন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ২৪ আগস্ট ভোরে তাকে কানাইঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে বন্দি আছেন কারাগারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফ্রান্স কোচ দেশম

ঘানার মুখোমুখি ইংল্যান্ড

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে : রোনালদো

বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশু গ্রেপ্তার

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান