ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ১১:১২ পিএম

রাজশাহীর চারঘাটে স্কুলমাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

রাজশাহীর চারঘাটে স্কুলমাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র চালু করা হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ চরমভাবে বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরে একই মাঠ সংস্কারের নামে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে ২ লাখ টাকা অনুদান নেওয়ার ঘটনায় সরকারি অর্থের ব্যবহার ও স্বচ্ছতা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের একটি অংশ ভাড়া দিয়ে সেখানে আখ ক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিদ্যালয়ের পুরো মাঠজুড়ে আখ কেনাবেচা, যানবাহনের আনাগোনা ও শ্রমিকদের জটলা লেগেই থাকছে। ফলে শিক্ষার্থীদের মাঠে নামা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এবং শ্রেণিকক্ষের পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে এই খেলার মাঠ সংস্কার ও উন্নয়নের কথা উল্লেখ করে পিআইও অফিস থেকে ২ লাখ টাকা বরাদ্দ নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। সংস্কার করা হলেও স্কুল মাঠটি পুনরায় বাণিজ্যিক উদ্দেশ্যে আখ ক্রয়কেন্দ্রকে ব্যবহারের সুযোগ করে দেওয়ায় চরম ক্ষুদ্ধ হয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

আরও পড়ুন

এতে একদিকে যেমন শিক্ষার্থীদের অধিকার খর্ব হচ্ছে, তেমনি সরকারি অনুদানের অর্থের অপচয় হচ্ছে। ইক্ষু ক্রয় কেন্দ্রের সিআইস মো. মুক্তা জানান, স্কুল কর্তৃপক্ষের সাথে আখ ক্রয়কেন্দ্রর উর্দ্ধতন কর্মকর্তাদের চুক্তিতেই মাঠ ব্যবহার করা হচ্ছে।

খোর্দ্দগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক রশিদুল ইসলাম জানান, এলাকার আখ চাষি ও কৃষকদের অনুরোধে ৬ হাজার ৮শ’ টাকা চুক্তিতে মাঠ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যালয়ের পরিবেশ রক্ষার্থে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়ার জন্য আখ ক্রয়কেন্দ্রের কর্তৃপক্ষকে ইতোমধ্যে লিখিতভাবে জানানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠ ভাড়া দেয়ার কোন বিধান নেই। তারপরও শিক্ষার্থীদের খেলাধুলা ও বিদ্যালয়ের পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করে এমন কার্যক্রম কোন বিদ্যালয় কর্তৃপক্ষ পরিচালানা করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জানতে উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে স্ট্রং ম্যান ফিটনেস ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

১

রাজশাহীর চারঘাটে স্কুলমাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

২

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার

৪

বগুড়ায় ডাঃ মিলন দিবস পালিত

৫

বগুড়ায় সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের ইয়োগা সেশন

৬