ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪৬ পিএম

ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার

ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার

পাবনা প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেফতার করা হয়। প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তর বিরুদ্ধে।

আরও পড়ুন

ওসি আরও বলেন, সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর রাতেই তাকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার

১

বগুড়ায় ডাঃ মিলন দিবস পালিত

২

বগুড়ায় সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের ইয়োগা সেশন

৩

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যসহ গ্রেফতার ১

৪

গাইবান্ধার সাঘাটায় মাদক মামলার ২ আসামি গ্রেফতার

৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত

৬