ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৯:৪২ পিএম

বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ

বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (২৮ নভেম্বর) গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকে। এ সময় তাদের হাতে দেশীয় লাঠিসোঁটা ছিল। পরে এক পর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন

পরে খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে বেশকয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। 

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দুই পাশে মুখোমুখি অবস্থানে ছিল। তবে এই মুহূর্তে দু’পক্ষ সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণ গ্রুপে ট্রেইনি এক্সিকিউটিভ নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

১

বাগেরহাটে বিএনপি-আ’লীগের দফায় দফায় সংঘর্ষ

২

কবি সম্মেলনের দ্বিতীয় দিনে আট বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান

৩

এনএসআইয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৭৪৬ জনের সরকারি চাকরির সুযোগ

৪

বগুড়ায় বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর আর ড্রোন কারখানা নিয়ে যা জানালেন এমপি বাদশা

৫

দেশের বাজারে সর্বোচ্চ দরের রেকর্ড ভাঙল সয়াবিন তেল

৬