ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৩ পিএম

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : এমপি মোশারফ

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় বগুড়ার নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিদায় অনুষ্ঠান ও বার্ষিক ক্লাস পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

আরও পড়ুন

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আশফাকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, উপজেলা ইউপিইটিসি ইন্সট্রাক্টর সামছুল আলম, নন্দীগ্রাম থানার উপ পরিদর্শক সাম মোহাম্মাদ, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, বিএনপির নেতা গোলাম মোস্তফা, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী জামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেবা বানু ও রেশমা আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : এমপি মোশারফ

১

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

২

বগুড়ায় চালু হয়নি ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা 

৩

বগুড়ার সান্তাহারে দুর্বার শিক্ষা বৃডল্ট ও সম্মাননা প্রদান

৪

চমেক হাসপাতালে কেএসআরএম'র আরও দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

৫

৩৫ বছর আগের বন্ধুকে আজও ভোলেননি ঐশ্বরিয়া

৬