ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৫ পিএম

বাংলাদেশ ও পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

বাংলাদেশ ও পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হবে এবং দুই দেশ চিরকাল ভাই হিসেবে থাকবে। পাকিস্তান সফরকালে দেশটির গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আতিথেয়তায় মুগ্ধ হওয়ার কথা উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, সফরে তিনি দেশটির প্রাদেশিক পরিষদের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তাঁরা অত্যন্ত অমায়িক এবং আন্তরিকতার সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের দেখভাল করেছেন।

দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় আলোচনার প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, তাঁদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যৌক্তিক আলোচনা হয়েছে এবং উভয় পক্ষই অতীতের তিক্ততা ভুলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন

সবশেষে পাকিস্তানের আতিথেয়তাকে অত্যন্ত উপভোগ্য ও অতুলনীয় হিসেবে অভিহিত করে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

১

শিক্ষার্থীদের নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে : এমপি মোশারফ

২

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু

৩

বগুড়ায় চালু হয়নি ১১ কোটি টাকার আধুনিক কসাইখানা 

৪

বগুড়ার সান্তাহারে দুর্বার শিক্ষা বৃডল্ট ও সম্মাননা প্রদান

৫

চমেক হাসপাতালে কেএসআরএম'র আরও দুটি হিমোডায়ালাইসিস মেশিন হস্তান্তর

৬