ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ১১:০৪ পিএম

খেলার ঘর, পুতুলের বিয়ে আর শৈশবের হারিয়ে যাওয়া আনন্দ

খেলার ঘর, পুতুলের বিয়ে আর শৈশবের হারিয়ে যাওয়া আনন্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : আমন ধানকাটা শেষ হয়েছে। মাঠে পড়ে থাকা খড়ের ওপর পুরোনো কাপড় টাঙিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ছোট ছোট ঘর তৈরিতে ব্যস্ত একদল শিশু। তাদের কাছে এই ঘরই আনন্দের এক বিশেষ জায়গা।

কারণ আজ তাদের পুতুলের বিয়ে। এক বাড়ি থেকে অন্য বাড়িতে যাবে পুতুল কন্যা। তাই বিয়ের ঘর সাজানো থেকে শুরু করে নানা আয়োজন নিয়ে শিশুদের ব্যস্ততার শেষ নেই।

পুরোনো কাপড়, কয়েকটি বাঁশের কঞ্চি আর কল্পনা শক্তিকে সম্বল করে তারা তৈরি করছে বিয়ের ঘর। কেউ কাপড় ধরে রাখছে, কেউ আবার ঘর সাজানোর কাজে ব্যস্ত। নেই দামি খেলনা কিংবা আধুনিক কোনো আয়োজন। তবু তাদের উচ্ছ্বাসে কোনো ঘাটতি নেই।

আরও পড়ুন

এক সময় গ্রামবাংলার শৈশবের এমন দৃশ্য ছিল খুবই স্বাভাবিক। বন্ধুদের সাথে পুতুলের বিয়ে দেওয়া, মাটির ঘর তৈরি কিংবা মাঠে ঘুরে বেড়ানোর মধ্যেই খুঁজে পেতো তারা নির্মল আনন্দ। সময়ের পরিবর্তনে শিশুদের খেলার ধরন বদলেছে। হারিয়ে গেছে শৈশবের অনেক চেনা খেলা। তবে গ্রামাঞ্চলের কিছু জায়গায় এখনও টিকে রয়েছে সেই সহজিয়া নির্মল আনন্দের ঐতিহ্য।

শিশুদের তৈরি এই খেলাঘর যেন ফিরিয়ে আনে ফেলে আসা দিনের স্মৃতি। শৈশবের আনন্দ যে দামি খেলনা কিংবা বড় কোনো আয়োজনের ওপর নির্ভরশীল নয়, এই দৃশ্য তারই প্রমাণ। সামান্য কিছু উপকরণ, কয়েকজন বন্ধু আর কল্পনার জগৎ মিলেই গড়ে উঠতে পারে আনন্দে ভরা এক ছোট্ট পৃথিবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলার ঘর, পুতুলের বিয়ে আর শৈশবের হারিয়ে যাওয়া আনন্দ

১

মার্কেটিং অফিসার নেবে কর্ণফুলী গ্রুপ, ২৫ বছর হলেই আবেদন

২

নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

৩

রাজশাহীতে সাবেক মেয়রসহ আ’লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

৪

আড়ংয়ে নিয়োগ, অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে চাকরির সুযোগ

৫

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক মামলায় গ্রেফতার ৩

৬