ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

নওগাঁর মান্দায় কিশোর হত্যা চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর মান্দায় কিশোর হত্যা চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম হোসেন(১৬) নামের এক কিশোরকে হত্যা করে তার চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সিয়াম আর ফেরেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে আজ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সেখানে ছেলের মরদেহ শনাক্ত করেন বাবা নজরুল ইসলাম।

আরও পড়ুন

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আফজাল হোসেন বলেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় কিশোর হত্যা চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগ

১

দুই জা-এর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই!

২

মা-কে হারালেন জিৎ গঙ্গোপাধ্যায়

৩

মেঘনা গ্রুপে নিয়োগ, ২৫ বছর বয়স হলেই আবেদন

৪

জুলাই জাদুঘরের সামনে বাসে আগুন

৫

বগুড়ায় আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতা গ্রেফতার

৬