ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৯:১০ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ার মোড়গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা, পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র

বগুড়ার দুপচাঁচিয়ার মোড়গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা, পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা গোবিন্দপুরের মোড়গ্রামকে ‘মডেল ভিলেজ’ ঘোষণার পরপরই পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান মোড়গ্রামকে ‘মডেল ভিলেজ’ হিসেবে ঘোষণা করেন। এতে গ্রামটি যেমন একদিকে জেলার গৌরবের অংশিদারিত্ব হতে চলেছে অপরদিকে গ্রামের সাধারণ মানুষের মাঝেও চলছে উৎসবের আমেজ। 

বগুড়া জেলার প্রতিটি উপজেলায় একটি করে গ্রামকে ‘মডেল ভিলেজ’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসকের পরিকল্পনায় এবং উপজেলা নির্বাহী অফিসারের বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্যাদির ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোড়গ্রামকে ‘মডেল ভিলেজ’ হিসেবে নির্বাচিত করা হয়। গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোড়গ্রামের ১.৫ বর্গ কিলোমিটার আয়তনের ‘মডেল ভিলেজ’।

এই গ্রামের জনসংখ্যা ১হাজার ৯শ’ ৪৬জন আর ভোটার সংখ্যা ১হাজার ৫শ’ ২০জন। এই গ্রামেরই পূর্বপার্শ্বে নির্জন নিরব পরিবেশে ৩ একর ৩৮ শতক জায়গার উপর বিশাল পুকুরের তিন’ধারে আশ্রয়ণ আবাসন প্রকল্প রয়েছে। ভূমিহীন অসহায় দরিদ্র পরিবারের মাথা গোজার ঠায় গোবিন্দপুরের মোড়গ্রাম আশ্রয়ণ আবাসন প্রকল্প যা এলাকাবাসীর কাছে আদর্শগ্রাম হিসেবে পরিচিত।

২০০৩ সালে এই আবাসন প্রকল্পটিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ৭টি আধুনিক ব্যারাক নির্মাণ করা হয়। ১০ কক্ষ বিশিষ্ট প্রতিটি ব্যারাকে প্রতিটি কক্ষে ১টি করে পরিবারকে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া হয়। ৭ টি ব্যারাকের ১০ টি কক্ষে সর্বমোট ৭০ টি পরিবার বসবাস করলেও, প্রায় ২৩ বছরে তাদের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিসহ বর্তমানে প্রায় ৩ শতাধিক মানুষ বসবাস করছে। ২০০৩ সালে বিএনপি সরকারের আমলে এই প্রকল্পটি গ্রহণ করায় পরবর্তী সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সরকার এই প্রকল্পের উন্নয়নে কোন বরাদ্দ দেয়নি।

আরও পড়ুন

ফলে প্রকল্পের ব্যারাকগুলো নির্মাণের পর কোন সংস্কার করা হয় নাই। আবাসন প্রকল্প শিশুদের শিক্ষার জন্য ব্র্যাক এর পরিচালনায় একটি স্কুল শুরুতে চালু হলেও মাঝ পথে এসে তা বন্ধ হয়ে গেছে। এই আবাসন প্রকল্পের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান মোড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি সেন্টার, কালী মাতা মন্দিরসহ আদর্শ গ্রাম পরিদর্শন করেন।

এসময় তিনি আদর্শ গ্রামের মানুষদের সাথে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন। পরে আদর্শ গ্রামের অসহায় মানুষদের মাঝে কম্বল ও প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণসহ গাছের চারা রোপন করে মোড়গ্রামকে ‘মডেল ভিলেজ’ ঘোষণা করেন। জেলা প্রশাসক বলেন, প্রত্যেককেই বাড়ির আঙ্গিনাসহ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।

এ গ্রামে কোনো ছেলে-মেয়ে যেন অশিক্ষিত না থাকে সে লক্ষে প্রত্যেক শিশুকেই বিদ্যালয়ে পাঠাতে হবে। তিনি গ্রামে রোপনের জন্য ৪শ’ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, সমবায় কর্মকর্তা কেএমএ ছালাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিকসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ার মোড়গ্রামকে মডেল ভিলেজ ঘোষণা, পাল্টে যাচ্ছে উন্নয়নের চিত্র

১

বগুড়ায় ২ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২

সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়

৩

বগুড়ার মার্কেটগুলোতে শীতের কাপড়ের যোগান বৃদ্ধি, ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা

৪

বগুড়ার ধুনটে কবর খুঁড়ে কলাগাছ রোপণ করে দখলের অভিযোগ

৫

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে উত্তরা মটরস

৬