ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত তিনজন হলো, উপজেলার হরিরামপুর গ্রামের মোছা. মনিজা খাতুন(১৫), মোছা. সালমিদা(১৩) ও মোছা. ফাতেমা(১৩)। তারা উপজেলার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে তিনজন নিজ নিজ বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা শাহজাদপুর থানায় এসে অভিযোগ করেন।

আরও পড়ুন

এ ঘটনায় থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পুলিশের তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহজাদপুর থানাধীন নগরডালা গ্রামে অবস্থান শনাক্ত করে তিন কিশোরীকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মো. হাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, ১৭ বছর হলেই আবেদন

১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্রী উদ্ধার

২

দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

৩

৮৭৯ জনকে নিয়োগ দেবে পানি উন্নয়ন বোর্ড, এসএসসি পাসেই আবেদন

৪

বগুড়ায় রক এক্সপ্রেস কনসার্টের গান শুনতে তরুণ তরুণীদের লম্বা লাইন

৫

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

৬