ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৯:৩৪ পিএম

পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও কাচ পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১১-এর বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কের পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মধুমতি পরিবহনের বাসটি পার্কিং করা অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভান। 

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল।

সম্প্রতি পল্লবী এলাকায় আরও অন্তত ৫টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে গত ৭ নভেম্বর পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের কর্মীদের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন

ওইদিন রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাসটির পেছনের দিকে পেট্রল ছিটিয়ে আগুন দেয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। এরপর গত ১১ নভেম্বর সকাল পৌনে সাতটার দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার ফুলকলি মোড়ে একযোগে দুটি বাসে আগুন দেয়া হয়। বাস দুটির একটি বিকল্প পরিবহনের, অন্যটি অভিজাতের।

গত ১৭ নভেম্বর রাত পৌনে ৯টায় পল্লবীর সিরামিক্স রোডে ‌‌‘মিরপুর সুপার লিং’ নামের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে পল্লবী থানা পুলিশ।

একদিন পরই ১৮ নভেম্বর পল্লবী থানার সাগুফতা ফুড কার্ডের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ট্রাস্ট পরিবহনের সে বাসটি রাস্তার পাশে দাঁড়ানো ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলা-ভেলুরপাড়া ভাঙাচোরা সড়কে জনদুর্ভোগ

১

পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন

২

চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

৩

প্রধানমন্ত্রীর কোলে নেওয়া বিড়ালের দাম ১০ লাখ টাকা

৪

বগুড়া সিটি প্রশাসকের প্রতিশ্রুতিতে চাকরি পেলেন নিহত স্কুলছাত্র গালিবের মা 

৫

‘মোশাররফ ভাই সারাজীবন আমাকে বিরক্ত করেছেন’

৬