ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৮:৩৩ পিএম

আওয়ামী লীগ এলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে সবচেয়ে বেশি চাপে পড়বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁদের মালিকানাধীন কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য এখনো অন্যদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সরকারি দলের অনেকেই এসব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সুবিধা ভোগ করছেন। এসব ব্যবসার মুনাফা শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

গার্মেন্টস খাতকে ক্ষতিগ্রস্ত করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে—বিদেশে এমন বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন নুর। তাঁর অভিযোগ, এসব কর্মকাণ্ডে পতিত আওয়ামী লীগের লোকজন অর্থায়ন করছেন।

আরও পড়ুন

গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির কথা উল্লেখ করে নুর বলেন, অতীতে ক্ষমতার অপব্যবহার ও লুটপাটে জড়িত আওয়ামী লীগের ব্যক্তিদের অর্থায়ন ও উসকানিতে বিভিন্ন কারখানা বন্ধের ষড়যন্ত্র চলছে।

এ ধরনের কর্মকাণ্ডে কেউ আশ্রয় বা সহযোগিতা দিলে তাদের বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় নৈরাজ্য সৃষ্টিতেও এসব অর্থ ব্যয় করা হচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত। বক্তব্য দেন জোটের প্রধান সমন্বয়কারী ব্যারিস্টার নাসিম খানসহ অন্য নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ এলে বিপদে পড়বে জামায়াত-এনসিপি: নুরুল হক

১

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত-ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেবে সরকার

২

মোহনা টিভির সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার

৩

বগুড়ার নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের সংবাদ মিথ্যা  

৪

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন ধ্রুব গুহ

৫

সুজাতার সঙ্গে সিনেমায় অভিনয় করে উচ্ছ্বসিত সাহেলা

৬