ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০১:০৬ পিএম

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকার  চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত আইনজীবীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই আইনজীবীর নাম জানা যায়নি।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ এসআই মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনজীবী ও সাধারণ জনগণ রাজীব ঘোষ নামে একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। আমরা তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ককটেল বিস্ফোরণের পর ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদের প্রতিহত করতে সদা প্রস্তুত।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

১

 মোস্তাফিজের আগুন ঝরা বোলিংয়ে জিতলো দুবাই ক্যাপিটালস

২

পুলিশের আরও দুই কর্মকর্তাকে আটক

৩

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

৪

আমরা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

৫

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

৬