ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫৬ পিএম

পুলিশের আরও দুই কর্মকর্তাকে আটক

পুলিশের আরও দুই কর্মকর্তাকে আটক

পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তারের পর এবার আটক করা হলো ২৫তম ও ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের দুই কর্মকর্তাকে। আটক দুই কর্মকর্তা হলেন-মো. আবুল কালাম আজাদ ও মো. রাকিবুল হাসান। 

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। 

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। আটক আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। অপর কর্মকর্তা রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে তাদের আটকের সুনির্দিষ্ট কারণ বা কী অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

এর আগে, গত সোমবার গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্র বলছে, অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কিছু পুলিশ কর্মকর্তার নাম এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের আরও দুই কর্মকর্তাকে আটক

১

গাজায় ২৪ ঘণ্টায় আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

২

আমরা একটি আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনের জন্য এগিয়ে যাচ্ছি : প্রধানমন্ত্রী

৩

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

৪

ভারতে 'খুন হওয়া' সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

৫

 ‘যাত্রা বিরতি’তে মোশাররফ করিমের সঙ্গী শিমু ও দীঘি

৬