ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১০:০৭ পিএম

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। এতে প্যারালাইজড হওয়ার শঙ্কা প্রকাশ করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার আবেদন করেছেন তিনি। 

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ এ আবেদন করেন তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। শুনানি শেষে কারাবিধি অনুযায়ী পলকের চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় পলককে আদালতে হাজির করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাকে আদালতে তোলা হয়। 

এ সময় নিজের আইনজীবীকে ডেকে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি। পরে তার নির্দেশনায় সিএমএইচে চিকিৎসা চেয়ে আবেদন করেন আইনজীবী।

আরও পড়ুন

আবেদনের বিষয়ে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন পলক। বর্তমানে তিনি বিভিন্ন রোগে ভুগছেন। বুধবার আদালতে এসে তিনি জানান, কোমর থেকে পা পর্যন্ত অবশ হয়ে যাচ্ছে। প্যারালাইজড হওয়ার আশঙ্কাও করছেন। এ কারণে সিএমএইচে চিকিৎসা চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

আদালতে পলক তার আইনজীবীকে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া ঝুঁকিপূর্ণ। সেখানে নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে। তাই সিএমএইচে চিকিৎসার ব্যবস্থা করতে বলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারালাইজড হওয়ার শঙ্কায় সিএমএইচে চিকিৎসা করাতে চান পলক

১

বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাসেদ গ্রেফতার

২

নওগাঁয় গাছের সাথে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

বগুড়ায় সরকারি চাকরি, ৩৬ জনের কাজের সুযোগ

৪

দিনাজপুর ঘোড়াঘাটের ফুটপাতে শীতের পোশাক এখনও জমে ওঠেনি কেনাবেচা

৫

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

৬