ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৯:৫০ পিএম

বগুড়ায় সরকারি চাকরি, ৩৬ জনের কাজের সুযোগ

বগুড়ায় সরকারি চাকরি, ৩৬ জনের কাজের সুযোগ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২৬ নভেম্বর সকাল ১০টায়, চলবে ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পাঠাতে হবে।

এক নজরে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়ার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৬ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা
  • আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • কর্মস্থল: বগুড়া
  • বয়স: ১ নভেম্বর ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ ও ৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-বগুড়া। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সরকারি চাকরি, ৩৬ জনের কাজের সুযোগ

১

দিনাজপুর ঘোড়াঘাটের ফুটপাতে শীতের পোশাক এখনও জমে ওঠেনি কেনাবেচা

২

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ

৩

শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরা ও প্রত্যর্পণ আলাদা বিষয়: ভারত

৪

সরকার ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে টেনে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে : আলহাজ কাজী রফিকুল ইসলাম এমপি

৫

বগুড়ার শেরপুরে পৈতৃক জমি দখল ও মিথ্যা অভিযোগে মামলার প্রতিবাদ : সংবাদ সম্মেলন

৬