ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৮:৩৯ পিএম

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত চম্পা-স্বরলিপি

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত চম্পা-স্বরলিপি

অভি মঈনুদ্দীন ঃ চম্পা বণিক ও স্বরলিপি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মের সুকন্ঠী সঙ্গীতশিল্পী হিসেবে অবদানের স্বীকৃতি স্বরূপ দু’জনই একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের গায়িকা (চম্পা বণিক) হিসেবে ও টেলিভিশন, বেতারের গায়িকা হিসেবে (স্বরলিপি) শ্রেষ্ঠত্বের স্বীকৃতি লাভ করেন। দু’দিন আগে রাজধানীতে অনুষ্ঠিত ‘সাউথ এশিয়ান পারফর্মিং অ্যাণ্ড অনেস্টি অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দু’জন এই সম্মাননায় ভূষিত হয়েছেন। চম্পা বণিক বলেন,‘ সঙ্গীত জীবনে চলার পথে গানের ভুবনে আমার অবদানের স্বীকৃতিতে বেশ কিছু সম্মাননা আমার পাওয়ার সুযোগ হয়েছে। নতুন করে সেই তালিকায় যুক্ত হলো এই সম্মাননাটিও। আমি অত্যন্ত পুলরিক এবং আনন্দিত এই সম্মাননায় ভূষিত হয়ে। আয়োজকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্মানীত করায় এবং শ্রোতা দর্শকের প্রতি রইলো অসীম ভালোবাসা আমাকে এভাবে সবসময় অনুপ্রেরণা দেয়ায়।’

স্বরলিপি বলেন,‘ গানের ভুবনে পথচলা একটি পুরস্কার আরো ভালো ভালো গান করার ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এই আয়োজনে আমাকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দেয়ায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আয়োজকদের প্রতি। ভবিষ্যতে আমি আরো ভালো গান করার ব্যাপারে নতুন করে অনুপ্রেরণা পেলাম। ভালোলাগছে একই মঞ্চে আমি এবং চম্পা দিদি পুরস্কৃত হয়েছি। দিদি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন।’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই অনুষ্ঠানে সম্মাননায় ভূষিত চম্পা-স্বরলিপি

১

বগুড়ার নন্দীগ্রামে ৫০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

২

বগুড়ার মোকামতলায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

৩

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কী বলছেন এনসিপি সমর্থকরা?

৪

জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ৫৬ টাকা

৫

ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা

৬