ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০২:৩৩ পিএম

শ্রমিক অসন্তোষের জেরে

গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মফস্বল ডেস্ক : ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আবারও শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ ও বিক্ষোভ করেন শ্রমিকেরা। এসময় কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শ্রমিক অসন্তোষের কারণে আজ দুপুর পর্যন্ত গাজীপুরের ভোগড়া, চৌধুরীবাড়ি, চৌরাস্তা, কোনাবাড়ী, গাজীপুরা, তারগাছ ও সাইনবোর্ড এলাকার অন্তত অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ৩২টি কারখানা। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শ্রমিকেরা। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। একই পরিস্থিতি তৈরি হয় গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায়। সেখানে কয়েকটি শিল্পকারখানার শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে পাশের বাঘের বাজারের নতুন বাজার এলাকাতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

আরও পড়ুন

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের তাৎক্ষণিক প্রয়োজন নেই : আইজেনকোট

২

বাংলাদেশের মানসিক প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন সহকারী কোচ

৩

কেঁদে কেঁদে ভোট চাইলেন মাহি

৪

সীমান্তে আ’লীগের চার নেতার বৈঠক ভয়ঙ্কর নীল নকশার অশুভ ইঙ্গিত : রিজভী

৫

এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

৬