ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৯:১২ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বসতবাড়িতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় বসতবাড়িতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে আসমান হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় তার ছেলে সুজন হাওলাদারকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ২টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরচান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমান হাওলাদার ওই গ্রামের বসির উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন হাওলাদার দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। দেশে ফেরার পাঁচ দিন পর তিনি দ্বিতীয় বিয়ে করেন বলে জানা গেছে। একাধিক বিয়ে এবং দ্বিতীয় স্ত্রী লাইজু বেগমকে কেন্দ্র করে পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় গত শুক্রবার স্থানীয়ভাবে সালিশের আয়োজনের কথা থাকলেও সেখানে সুজন উপস্থিত ছিলেন না।

অগ্নিকাণ্ডের বিষয়ে সুজনের দ্বিতীয় স্ত্রী লাইজু বেগম বলেন, আগুন লাগার সময় তাঁর শ্বশুর ঘরের ভেতরে আটকা পড়ে চিৎকার করছিলেন। তিনি অন্য ঘর থেকে বেরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে ঘরের ভেতরে বৈদ্যুতিক তার থাকায় আগুনের মধ্যে প্রবেশ করতে পারেননি। পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আরও পড়ুন

লাইজু বেগমের অভিযোগ, তার স্বামী সুজন হাওলাদার এলাকার লোকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে আগুন লাগিয়েছেন। অন্যদিকে, স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, অগ্নিকাণ্ডের পর সুজন পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান তারা। সেখানে আগুনে পুড়ে একজনের মৃত্যুর বিষয়টি দেখতে পান। নিহতের ছেলে সুজন হাওলাদারকে স্থানীয় লোকজন আটক করে রেখেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এসআই আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ জানতে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন, জানালেন রোজিনা

১

ফরিদপুরের ভাঙ্গায় বসতবাড়িতে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

২

বগুড়ার সোনাতলায় ৩শ’ হেক্টর জমির কাটা ধান, বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে দিশেহারা কৃষক

৩

জয়পুরহাটের বাগজানায় হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ 

৪

বগুড়ার দুপচাঁচিয়ার সম্রাট হত্যা মামলার ৩ আসামির জামিনের আবেদন নামঞ্জুর

৫

রূপায়ণ গ্রুপে ম্যানেজার/সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৬