ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৭:৪৭ পিএম

ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে এক শিশুকে(৫) যৌন নির্যাতনের অভিযোগে আল আমিন(১৬) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (২২ নভেম্বর) এ ঘটনায় পুলিশ বাঙ্গালীপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আল আমিন সদর উপজেলার বাঙ্গালীপাড়ার ইমাম হোসেনের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, গত ২১ নভেম্বর উপজেলার বাঙ্গালীপাড়া আবাসন এলাকার বাসিন্দা ফেরি করে মাছ বিক্রি করার জন্য বাড়ি থেকে বের হয়। ওই মাছ বিক্রেতার শিশু ছেলেকে চুম্বক দেওয়ার প্রলোভন দিয়ে প্রতিবেশী আল আমিন বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এরপর সেখানে ওই শিশুকে বলাৎকার করার অভিযোগ ওঠে আল আমিনের বিরুদ্ধে।

পরে ওই দিন রাতে ভুক্তভোগী ওই শিশুকে তার পরিবার ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় আল আমিনকে আসামি করে ওই শিশুর বাবা বাদি হয়ে ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে। এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি সারেয়ার আলম খান বলেন, মামলার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

১

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ২ জেলায় কাজের সুযোগ

২

ঝালকাঠিতে ডেঙ্গুতে পুলিশ পরিদর্শকের মৃত্যু

৩

টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপি ও গণঅধিকার পরিষদের ১৫ নেতার পদত্যাগ

৪

চাঁপাইনবাবগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

৫

আমরা অন্য কোনো দেশ থেকে উড়ে এসে জুড়ে বসিনি: ব্যারিস্টার ফুয়াদ

৬