ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৬:৫২ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভওয়েল তেল আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভওয়েল তেল আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অলিভওয়েল তেল আটক করেছে। জানা যায়, গতকাল শনিবার দিবাগত রাতে থানা পুলিশের নিয়মিত তল্লাশি অভিযান চলাকালে কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে নসিমন থেকে দুটি সাদা বস্তা ফেলে নসিমনটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

পরে বস্তা খুলে বিপুল পরিমাণ অলিভওয়েল তেলের বোতল পাওয়া যায়। এসব অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লাখ টাকা। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ওসি এম আর সাঈদ।

আরও পড়ুন

এবিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ জানান, উল্লিখিত চোরাকারবারে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত এসব মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভওয়েল তেল আটক

১

বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

২

নওগাঁর বদলগাছীতে বৃষ্টিতে মাঠেই নষ্ট হচ্ছে কাটা ধানসহ সবজিক্ষেত

৩

নাশকতার মামলায় নড়াইলে ইউপি চেয়ারম্যান টিপু গ্রেপ্তার

৪

মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

৫

গোপালগঞ্জে পৈতৃক বাড়িতে হা’ম’লা : জড়িতদের নাম প্রকাশ করলো মোসাদ্দেক

৬