ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৫:২৫ পিএম

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বৃষ্টির মধ্যে মাছের ঘেরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কুদ্দুস মোড়ল (৩০) নামে এক ঘের মালিকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের কদমতলা বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কুদ্দুস মোড়ল ওই গ্রামের মো. নজরুল ইসলাম মোড়লের ছেলে।

আরও পড়ুন

নিহতের ভাবি শিউলি আক্তার জানান, শনিবার সকালে বৃষ্টির মধ্যেই আব্দুল কুদ্দুস নিজের মাছের ঘেরে কাজ করছিলেন। দুপুরের দিকে ঘেরের বেড়িবাঁধে টাঙানো একটি বৈদ্যুতিক তারে হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নলতা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ঘের মালিকের মৃত্যু

১

ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন; নিহত ৩, নিখোঁজ ৩৬

২

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল কাঁটাচামচ 

৩

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ দেবে এসিআই মটরস

৪

এইচআর বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, কর্মস্থল গাজীপুর

৫

শিরোপা উৎসবে জ্ঞান হারালেন পারেদেস!

৬