বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল কাঁটাচামচ
আন্তর্জাতিক ডেস্ক : বমি করার চেষ্টা করতে গিয়েই ঘটল বিপত্তি! মুখের ভেতর দিয়ে ঢুকে পাকস্থলীতে আটকে গেল আস্ত একটি বড় কাঁটাচামচ। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে সেটি বের করতে হয়েছে চিকিৎসকদের। নিউজিল্যান্ডের ওয়াইকাটো হাসপাতালে ঘটেছে এমনই এক অদ্ভুত ঘটনা। খবর এনডিটিভির
নিউজিল্যান্ডের ২৭ বছর বয়সি এক নারী অসাবধানতাবশত কাঁটাচামচ গিলে ফেলেন। এরপর তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা যায়, পুরো কাঁটাচামচটি তার পাকস্থলীর ভেতরে আটকে রয়েছে। এরপর সেটি নিরাপদে বের করতে শুরু হয় চিকিৎসকদের চেষ্টা।
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক চিকিৎসক জেসি ফিশার নিউজিল্যান্ড হেরাল্ডকে বলেন, ওই নারী কেন কাঁটাচামচ ব্যবহার করেছিলেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে চিকিৎসকদের খুব বেশি তথ্যও দেওয়া হয়নি।
তিনি বলেন, ‘ঘটনাটি কোনো সামাজিক পরিবেশে ঘটেছিল বলে বুঝতে পেরেছি। তবে কেন তিনি বমি করতে চেয়েছিলেন, কিংবা এটি কোনো ধরনের কৌতুক বা মজার ছলে করেছিলেন কি না, তা আমার জানা নেই।’
চিকিৎসক আরও জানান, ওই নারীর আগে থেকে খাদ্যাভ্যাসজনিত কোনো মানসিক সমস্যা বা মানসিক রোগের ইতিহাস পাওয়া যায়নি।
প্রথমে এন্ডোস্কোপি পদ্ধতিতে মুখ দিয়ে কাঁটাচামচটি বের করার চেষ্টা করেন চিকিৎসকরা। এ জন্য দুইবার চেষ্টা করা হলেও সফল হননি তারা। ফলে শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুনপরে ল্যাপারোস্কোপিক বা কী-হোল সার্জারির মাধ্যমে কাঁটাচামচটি বের করা হয়। এ পদ্ধতিতে পেটে প্রায় ৪ সেন্টিমিটার কেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর পাকস্থলী থেকে কাঁটাচামচটি বের করে কাটা অংশটি বন্ধ করে দেওয়া হয়।
চিকিৎসক জেসি ফিশার জানান, কাঁটাচামচটি পাকস্থলীতে প্রবেশ করলেও সেখানে কোনো ছিদ্র তৈরি হয়নি। ওই নারী অন্যদিক থেকেও সুস্থ ছিলেন। এত বড় একটি কাঁটাচামচ কীভাবে তার পাকস্থলীতে প্রবেশ করল, সেটিই ছিল বিস্ময়কর।
অস্ত্রোপচারের পর ওই নারীর শারীরিক অবস্থার কোনো জটিলতা দেখা দেয়নি। মাত্র দুই দিন হাসপাতালে থাকার পর তাকে ছাড়পত্র দেওয়া হয়। পরে তিনি স্বাভাবিক খাবার খাওয়াও শুরু করেন।
চিকিৎসকরা জানান, তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া ছিল বেশ স্বাভাবিক ও জটিলতামুক্ত।
এ ধরনের ঘটনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক জেসি ফিশার। তিনি বলেন, কোনোভাবেই মুখ দিয়ে কাঁটাচামচ বা এ ধরনের বিদেশি বস্তু গিলে ফেলার চেষ্টা করা উচিত নয়। এমন ঘটনা ঘটলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং অস্ত্রোপচার পর্যন্ত প্রয়োজন হতে পারে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795346038.jpg)
_medium_1795345137.jpg)
_medium_1795344680.jpg)
_medium_1795343424.jpg)
_medium_1795338557.jpg)
_medium_1795337601.jpg)
_medium_1795346496.jpg)

