২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৫২ জনে।
আজ রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে নয়জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে তিনজন এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু হয়েছিল।
সব মিলিয়ে গত ১০ এপ্রিল থেকে সন্দেহজনক হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৪৭ জনে এবং নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি নতুন সন্দেহজনক হাম রোগী পাওয়া গেছে এক হাজার ১৬২ জন। নিশ্চিত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৩ জন, সিলেটে ১৮ জন ও চট্টগ্রামে ১৫ জন আক্রান্ত হয়েছেন। আর নতুন সন্দেহজনক রোগীদের মধ্যে ঢাকায় ৫০৩ জন, চট্টগ্রামে ২২৮ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১০০ জন, খুলনায় ৪৯ জন, ময়মনসিংহে ৫৩ জন, রংপুরে ৩৬ জন ও রাজশাহীতে ৩৫ জন শনাক্ত হয়েছেন।
আরও পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২১ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৬ হাজার ৫৮৬ জন এবং নিশ্চিত হাম রোগী ২৬ হাজার ১৩৬ জন। এ সময় পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ২০ হাজার ৭০৫ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৬৪ জন রোগী এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৯৮৭ জন।
বিভাগভিত্তিক হিসাবে দেখা গেছে, এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি ৫৬০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২২২ জন, চট্টগ্রামে ১২৮ জন, ময়মনসিংহে ৯৫ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭০ জন, খুলনায় ৬১ জন এবং রংপুর বিভাগে ১৮ জন মারা গেছেন। অন্যদিকে, নিশ্চিত হামেও সবচেয়ে বেশি ৬৮ জন মারা গেছেন ঢাকায়। এ ছাড়া বরিশালে ১৯ জন, চট্টগ্রামে ১০ জন, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795341012.jpg)
_medium_1795339891.jpg)
_medium_1795338217.jpg)
_medium_1795337337.jpg)
_medium_1795331885.jpg)

_medium_1795334066.jpg)
_original_1791873975_medium_1795327991.jpg)