নাটোর-বগুড়া মহাসড়কের সওজের জায়গায় গড়ে উঠছে অবৈধ স্থাপনা
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে অবাধে গড়ে উঠছে স্থাপনা। সড়কের দু’ধারেই স্থাপনা গড়ে উঠেছে। সরকারি জমি দখল করে স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়ে নাটোর সড়ক ও জনপদ বিভাগ বরাবর আবেদন ও জমা করেছে স্থানীয়রা।
অভিযোগ সুত্রে প্রকাশ, নাটোর-বগুড়া মহাসড়কের ফোর লেন সড়কের জলারবাতা এলাকায় সওজের জায়গা দখল করে হোটেল নির্মাণ করেছে আব্দুল গণি ও তার লোকজন। গত ৩-৪ দিন আগে জলারবাতা মসজিদের দক্ষিণ পাশে আরেকটি জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। এতে চলাচলের রাস্তা সংকীর্ণ হচ্ছে, দুর্ঘটনাও বাড়ছে।
আরও পড়ুননাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজাহার আলী বলেন, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল রাখার এখতিয়ার কারো নেই। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে অবৈধ দখলমুক্ত করা হবে।
মন্তব্য করুন







