গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মফস্বল ডেস্ক : ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের সোনাশুর এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- তৌহিদুল ইসলাম (২৫) ও রিফাত সরদার (২০)। তাদের দুজনেরই বাড়ি খুলনা জেলার শিরোমণি এলাকায়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, ঢাকা থেকে খুলনাগামী বলেশ্বর পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী।
আরও পড়ুনখবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে মোটরসাইকেলচালকের মরদেহ এবং রাস্তার পাশের খাদ থেকে অপর আরোহীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ও দুর্ঘটনাকবলিত যানবাহন হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর হবে।
মন্তব্য করুন


_medium_1795204562.jpg)




_medium_1795242605.jpg)
_medium_1795242206.jpg)
_medium_1795241733.jpg)