চাঁপাইনবাবগঞ্জে ৪টি ককটেল বিস্ফোরণ: বিস্ফোরক আইনে মামলা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় বিনোদপুর ইউনিয়নের খাসেরহাট বাজারে অন্তত ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
এ সময় বাজারের লোকজন ছোটাছুটি করে পালাতে থাকে। সব দোকান দ্রুত বন্ধ করে দেয়া হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় আজ শুক্রবার (২০ নভেম্বর) শিবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুনঅতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ককটেল বিস্ফোরনের ঘটনায় কেউ হতাহত হয় নি। কেউ আটক হয় নি। কোন ককটেল উদ্ধারও হয় নি। কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন







