ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৯:১৯ পিএম

বগুড়া মহানগরে কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

বগুড়া মহানগরে কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরে মনিরুল ইসলাম গালিব (১৫) নামে এক স্কুল ছাত্রকে খুন করা হয়েছে। ধুমপানের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫শ’ টাকা দাবি করাকে কেন্দ্র করে বাক বিতন্ডার এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে খুন করেছে কিশোর গ্যাং’র সদস্যরা। মহানগরের খান্দার এলাকায় এ  খুনের ঘটনা ঘটে। নিহত গালিব ঠনঠনিয়া নতুনপাড়ার মৃত আব্দুল জোব্বারের ছেলে এবং বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণির অনিয়মিত ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পিছনে গালিব বন্ধুদের সাথে ক্যারম খেলার সময় সিগারেট টানছিল। এসময় মিশু (২১) নামে এক যুবক মোবাইল ফোনে তার ধুমপানের দৃশ্য ভিডিও ধারণ করে। পরে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫শ’ টাকা দাবি করে মিশু।

এনিয়ে গালিবের সাথে তার বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডায় যোগ দেয় মিশুর এক বন্ধুও। এক পর্যায়ে মিশু ও তার ওই বন্ধু গালিবের বুকে ও পিঠে কয়েকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় গালিবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে সে মারা যায়।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, কিশোর গ্যাং’র হামলায় গালিব নিহত হয়েছে। তাকে উপর্যুপরীভাবে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। তবে কি কারনে তাকে খুন করা হয়েছে সেবিষয়ে বিস্তারিত জানা যায়নি।

আরও পড়ুন

প্রাথমিক তথ্যে জানা যায়,ধুমপান করার ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ৫শ’ টাকা দাবি করে কিশোর গ্যা’র সদস্য মিশু। পরে এনিয়ে গালিবের সাথে বাক বিতন্ডার এক পর্যায়ে গালিবকে ছুরিকাঘাত করে মিশুসহ কিশোর গ্যা’র সদস্যরা। তিনি আরো বলেন,এছাড়া গালিবের সাথে পূর্ব বিরোধও ছিল কিশোর গ্যাং সদস্য মিশু ও তার সহযোগীদের। এই বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান,  গালিবের  মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়না তদন্তশেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। গতকাল রাত ৭ টা পর্যন্ত থানায় হত্যা মামলা দায়ের করা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে স্কুল ছাত্র খুন

১

পাবনার বেড়া থানার সামনে বিক্ষোভ সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন

২

ভূমিমন্ত্রীর বাড়ির পাশে পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

৩

লালমনিরহাটের আদিতমারী বিএনপি অফিসে আগুন দেওয়ায় উত্তেজনা

৪

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত

৫

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে বাঙালি ঐতিহ্য নবান্ন ও ঢেঁকির শব্দ

৬