প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৮:৫৯ পিএম
ঢাকায় ওটিলিয়ার কনসার্টের টিকিট বিক্রি শুরু, পাওয়া যাচ্ছে অনলাইনে
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। তাঁর পরিবেশনা উপভোগের অপেক্ষায় থাকা সংগীতপ্রেমীদের জন্য শুরু হয়েছে ‘Otilia Returns: Bilionera Live in Dhaka’ কনসার্টের টিকিট বিক্রি। অনলাইনে ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শকরা।
আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক সংগীত আয়োজন। দেশের অন্যতম প্রতিষ্ঠিত ইভেন্ট ম্যানেজমেন্ট ও আয়োজন প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ (eMakers Bangladesh) কনসার্টটির আয়োজন করছে। টিকিট বিক্রির অংশীদার হিসেবে রয়েছে টিকিফাই (Tickify)।
উল্লেখ্য, ‘Otilia Returns: Bilionera Live in Dhaka’ কনসার্ট আয়োজনের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক অনুমতিপত্র গ্রহণ করা হয়েছে। ফলে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ জানিয়েছে, সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করেই সম্পূর্ণ আয়োজন পরিচালনা করা হবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় ‘Bilionera’ গানের মাধ্যমে পরিচিতি পাওয়া ওটিলিয়ার সরাসরি পরিবেশনা উপভোগ করার সুযোগ পাবেন বাংলাদেশের সংগীতপ্রেমীরা। দীর্ঘ বিরতির পর তাঁর এই ঢাকা প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
খেলা খবর
কনসার্টের টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে টিকিফাইয়ের মাধ্যমে। সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
টিকিট সংগ্রহের লিংক: https://tickify.live/o/tickify/otilia-returns-bilionera
আয়োজন প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইম আশরাফ বলেন, “আমরা অতীতে অরিজিৎ সিং লাইভ ইন ঢাকা, নেহা কক্কর লাইভ ইন ঢাকা, নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট এবং কনসার্ট ফর নেপালের মতো বেশ কিছু উল্লেখযোগ্য সিগনেচার ইভেন্ট আয়োজন করেছি। আমাদের প্রতিটি আয়োজনের পেছনে দর্শকদের প্রত্যাশা, আন্তর্জাতিক মান এবং পেশাদারত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের ওটিলিয়া কনসার্টটিকেও আমরা একটি সিগনেচার ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সেই লক্ষ্যেই আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিক মানের আয়োজন উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের কাছে দর্শকদের আনন্দ ও সন্তুষ্টি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরো আয়োজনের সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনাও সমান গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানকে সফল, সুশৃঙ্খল ও উপভোগ্য করে তুলতে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি। একই সঙ্গে দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই, দর্শকরা যেন একটি আন্তর্জাতিক মানের সংগীত আয়োজনের স্মরণীয় অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন।”
উল্লেখ্য, ইমেকার্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বিনোদন ও অনুষ্ঠান ব্যবস্থাপনা অঙ্গনে কাজ করে আসছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে একাধিক বড় আয়োজনের অভিজ্ঞতা রয়েছে প্রতিষ্ঠানটির। অরিজিৎ সিং ও নেহা কক্করের মতো শিল্পীদের নিয়ে ঢাকায় কনসার্ট আয়োজনের পাশাপাশি নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ কনসার্ট ও কনসার্ট ফর নেপালের মতো আন্তর্জাতিক আয়োজনের সঙ্গেও যুক্ত ছিল প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার ওটিলিয়াকে নিয়ে নতুন একটি সিগনেচার ইভেন্ট উপহার দিতে যাচ্ছে ইমেকার্স বাংলাদেশ।
খেলা খবর
আয়োজকদের প্রত্যাশা, ‘Otilia Returns: Bilionera Live in Dhaka’ দেশের সংগীতপ্রেমীদের জন্য হয়ে উঠবে বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীত আয়োজন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





