এবার অভিনেতা তমাল মাহবুব আটক
রাজধানীর আজিমপুর থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠের পাশ থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।
এর আগে একই দিন রাতে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকা থেকে ‘আলো আসবেই’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ডিবি।
আরও পড়ুনউল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিষয়টি আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক সৃষ্টি হয়। সেখানে কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির নামও ওই গ্রুপের সদস্য তালিকায় ছিল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







