ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৫:২৪ পিএম

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে বন্ধুর বাড়ি থেকে ফয়সাল মিয়া (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফয়সাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আবু সাঈদের ছেলে। তার বন্ধু জিয়া উদ্দিন একই উপজেলার বহরা ইউনিয়নের হাশিমপুর গ্রামের হারিজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মফিজ মিয়া জানান, জিয়া উদ্দিনের মা তাদের ছোট ছেলেকে খবর দেন। পরে তারা জিয়া উদ্দিনের বাড়িতে গেলে তার মা ঘরের তালা খুলে দেন। ঘরে ঢুকে তারা ফয়সালের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনার পর থেকে জিয়া উদ্দিনের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছেন বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

মফিজ মিয়া আরও অভিযোগ করেন, জিয়া উদ্দিনের কাছে তার ভাইয়ের প্রায় দুই লাখ টাকা পাওনা ছিল। ওই টাকা চাইতে গেলে জিয়া উদ্দিনকে মেরে ফেলার হুমকি দেওয়া হতো। পাওনা টাকার বিরোধের জেরে তার ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, নিহতের বন্ধুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

১

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

২

ফের মা হচ্ছেন কিয়ারা

৩

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

৪

বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

৫

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

৬