গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও আনসার সদস্যদের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি, ছাত্রদল ও শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীদেরও ঘটনাস্থলে অবস্থান নিতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন। একপর্যায়ে তারা বেরিয়ে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে আনসার রোড এলাকা থেকে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে কয়েক কিলোমিটার পথ প্রদক্ষিণ করে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবস্থান নেন। এ সময় আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ দেন।
বেপারিবাড়ি এলাকায় বিক্ষোভ শুরু করেন। আনসার সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা তা উপেক্ষা করে এগিয়ে আসার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিপেটা শুরু করে এবং মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক সামান্য আহত হন।
আরও পড়ুনএদিকে, সকাল থেকে মহাসড়ক অবরোধ থাকায় গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন, যার ফলে দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে আশপাশের বেশ কয়েকটি কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা বিচ্ছিন্নভাবে সড়ক ও মহাসড়ক অবরোধের চেষ্টা করছেন। এক স্থান থেকে সরিয়ে দিলে তারা অন্য স্থানে গিয়ে জড়ো হচ্ছেন। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকায় অবরোধ করলে টিয়ারশেল ছুড়ে তাদের সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে অবরোধ সৃষ্টি করলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795097065.jpg)



