ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম

খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ

খুলনার শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে অগ্নিসংযোগ

নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের গোলচত্বরে বিএনপির ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বেলা সাড়ে ১১টার দিকে হেলমেট পরে মোটরসাইকেল যোগে আসা দুইজন দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে বিএনপির ব্যানারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এ সময় পুলিশ স্থানীয় জনতা ঘটনাস্থানে আসার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই যুবক ময়লাপোতা হয়ে শিববাড়ি মোড়ে আসে। তারা শিববাড়ি মোড় গোল চত্বরে থাকা বিএনপির ব্যানারে আগুন দেয়। পুলিশ ধাওয়া দিলে তারা মোটরসাইকেল যোগে নিউ মার্কেট হয়ে পালিয়ে যায়।

ওসি বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

১

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

২

ফের মা হচ্ছেন কিয়ারা

৩

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

৪

বগুড়ায় নাশকতার প্রস্তুতিকালে যুবলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলেন বিএনপির নেতা-কর্মীরা

৫

ছয় দিনের সফরে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন জামায়াত আমির

৬