২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে এক হাজার ৩৩০ শিশুকে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৩০ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৫ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ১২৩৫ শিশু শনাক্ত হয়েছে।
আরও পড়ুনএদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৬ হাজার ৪৬৯ শিশুকে। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ৩৩৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ২৩১ জন এবং নিশ্চিত হামে ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1795083903.jpg)