ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০১:৫৮ পিএম

গোপালগঞ্জে থানা এবং এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর, আগুন

গোপালগঞ্জে থানা এবং এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর, আগুন

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে থানার সামনে জড়ো হয়। এসময় গেট ভেঙে থানায় প্রবেশ করে থানা ভবন ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। 

এদিকে, গ্রামীণ ব্যাংকের মুকসুদপুরের একটি শাখায় ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় উপজেলা বিএনপি অফিসে ভাঙচুর চালায় অবরোধকারীরা। এছাড়া, জেলা শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

এদিকে বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নে সংসদ সদস্যের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন জড়ো হয়ে সংসদ সদস্যের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে গোপালগঞ্জ এলাকার প্রায় ৬৭ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ফেলে সড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গোপালগঞ্জের পাশাপাশি পিরোজপুর, বাগেরহাট ও খুলনাসহ আশপাশের জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৃষ্টি উপেক্ষা করে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকা, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলাতেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

১

সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে সবজির দামে আগুন

২

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

৩

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

৪

ফের মা হচ্ছেন কিয়ারা

৫

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসাইনের পিতার ইন্তেকাল

৬