বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর আওতায় বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) বগুড়া জেলা সুইমিংপুলে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিস, বগুড়ার আয়োজনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনূর্ধ্ব-১৪ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাঃ সালমা আক্তার।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং জেলা ক্রীড়া সংস্থা, বগুড়ার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু।
আরও পড়ুনআয়োজক সূত্রে জানা যায়, সাঁতারের মৌলিক দক্ষতা অর্জন ও নতুন প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের লক্ষ্যে বাছাইকৃত মোট ৩৭ জন ছাত্র-ছাত্রীকে এই প্রশিক্ষণ কোর্সের জন্য নির্বাচন করা হয়েছে। মাসব্যাপী এই প্রশিক্ষণে নিবিড় পরিচর্যা ও অনুশীলনের দায়িত্ব পালন করবেন বগুড়ার অভিজ্ঞ সাঁতার কোচ আলালুর রহমান তিব্বত ও মাছুদ রানা।
মন্তব্য করুন









