পাবনার চাটমোহরে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন চাটমোহর উপজেলার ফৈলজানা পূর্বপাড়া এলাকার মো. নান্নু (৫০) এবং মো. শাকিল আহমেদ (২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামের রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দু’জনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানান, তারা পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে চাটমোহরসহ আশপাশের এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
আরও পড়ুনএ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
মন্তব্য করুন








