ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৫:৩৭ পিএম

দীর্ঘ বিরতি ভেঙে নাটকের গানে ফিরলেন এস আই টুটুল

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী এস আই টুটুল। দীর্ঘ বিরতির পর আবারও নাটকের গানে কণ্ঠ দিলেন। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন নাটক ‘প্রাণ সখিয়া’র জন্য ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। কবির বকুলের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সজিব দাস।
 
নাটকের গানে দীর্ঘদিন পর ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে এস আই টুটুল জানান, দীর্ঘদিন পর নাটকের জন্য গান গেয়ে ভালো লেগেছে তার। ‘তুমি ছাড়া’ গানটির কথা ও সুর পছন্দ হয়েছে। 
 
কবির বকুলের লেখায় বরাবরই আলাদা আবেদন থাকে বলে মনে করেন এই শিল্পী। পাশাপাশি সজিব দাসের সংগীতায়োজনের প্রশংসা করে গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
 
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, নাটকের গল্প ও আবহের সঙ্গে গানটির বিশেষ সম্পর্ক রয়েছে। গানটির জন্য এমন একজন কণ্ঠশিল্পী চেয়েছিলেন, যার কণ্ঠে আবেগ ও দরদ ফুটে উঠবে। এস আই টুটুলের কণ্ঠ তার কাছে এ ক্ষেত্রে উপযুক্ত মনে হয়েছে। তার গায়কিতে গানটি আরও প্রাণবন্ত হয়েছে বলেও জানান নির্মাতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে আবেদন

২

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

৩

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

৪

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

৫

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

৬