ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৮:৪৪ পিএম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী অধিকাংশ বাসের চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল থেকে বাসের শিডিউল বাতিল করা হয়। হঠাৎ বাস চলাচল বন্ধ থাকায় টার্মিনালে এসে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী সাধারণ যাত্রীরা।
 

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে জানান, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হওয়ায় পরিবহন মালিকরা নিজেরা মিলেই বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত স্থগিত রয়েছে। অন্যদিকে, আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে কিছু বাস সচল থাকলেও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন

এছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে আবেদন

২

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

৩

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

৪

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

৫

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

৬