ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:০৮ পিএম

আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আবারও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আলী আল- সালেমে ফের ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ঘাঁটিতে থাকা মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা নিশানা করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। 

বুধবার (১৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আলী আল-সালেম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। এর আগে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। তবে, হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এদিকে, বাহরাইনে একটি বহুতল ভবনে আগুন লাগার পর সেখান থেকে লোকজনকে সরিয়ে নিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বাহরাইনের উত্তর- পশ্চিমাঞ্চলের সুক ওয়াকিফ এলাকায় আগুনের সূত্রপাত হয়। তবে, আগুনের সঙ্গে এর আগে রাতে জারি করা জরুরি সতর্কবার্তার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

এর আগে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার অভিযোগ তোলে ওয়াশিংটন। পরে, আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরানেরক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলার  দাবি করে মার্কিন বাহিনী।

গত মঙ্গলবার দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটিতে ইরানেরইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। অন্যদিকে আইআরজিসি এক  বিবৃতিতে দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা নিশানা করে সফল হামলা চালিয়েছে তারা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। সূত্র : আল জাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬