ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১২:৫৮ পিএম

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও ইউক্রেনের হামলা 

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও ইউক্রেনের হামলা 

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার হামলার পরদিনই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন এলাকায় রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি পানি ও তাপ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে। নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন সোমবারও ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে। সেতুটি রাশিয়ার সঙ্গে ২০১৪ সালে রাশিয়ার সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। এর আগেও অন্তত দুবার সেতুটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে কিয়েভ।

আরও পড়ুন

এর আগে সোমবার রাতে কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে। এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে। 

সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬