প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৬:২৪ পিএম
‘সোলজার’ নিয়ে মন খারাপের কিছু নেই: তানজিন তিশা
তানজিন তিশা
প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করতে গিয়েই আলোচনায় উঠে আসেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তার বিপরীতে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।
বড় বাজেটের সিনেমা ‘সোলজার’-এ অভিনয়ের প্রস্তুতি ও শুটিংয়ের জন্য দীর্ঘ সময় অন্য কোনো কাজে যুক্ত হননি এই অভিনেত্রী। তবে অর্ধেকের বেশি কাজ শেষ হওয়ার পর হঠাৎ থমকে যায় সিনেমাটির শুটিং।
গুঞ্জন ছিল, নভেম্বরে আবারও শুরু হতে পারে দৃশ্যধারণ। এর মধ্যেই ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন শাকিব খান। আর তাই এর মধ্যে ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে শিগগিরই ফেরার সম্ভাবনা নেই শাকিবের। স্বভাবতই এখনো পর্যন্ত ছবিটির ভবিষ্যৎ অনিশ্চিত হিসেবেই দেখছে সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতেও ‘সোলজার’ নিয়ে হতাশ নন তানজিন তিশা। ছবিটি নিয়ে মন খারাপের কিছু নেই বলেও জানালেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794825138.jpg)
_medium_1794755794.jpg)


_medium_1794749183.jpg)
_medium_1794748267.jpg)